ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কয়রায় পুকুর থেকে ভারসাম্যহীন এক নারীর মরাদেহ উদ্ধার

বিএম আলামিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার নমিতা (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বামিয়া গ্রামের বাসিন্দা।

রবিবার (৮ মে) বেলা আনুমানিক সাড়ে ৩ টার দিকে উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারী বাড়ি বাজারের পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুকুরে সাঁতার জানতো না পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হতে পারে। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের বাড়িতে না থেকে কাচারি বাড়ি বাজারে গঙ্গারামের দোকানে থাকতো এবং ভিক্ষাবৃত্তি করে চলতো। বিকেলে পুকুরে মহিলার লাশটি ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটা উদ্ধার করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হয়

লেখক