ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

প্রেসক্লাবের মানবিক নজির: দোহারে প্রথমবারের মতো পশু কোরবানি প্রেসক্লাবের উদ্যোগে

দোহার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় প্রথমবারের মতো দোহার প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির আয়োজন করা হয়েছে। মানবিক এই উদ্যোগটি অনুষ্ঠিত হয় আজ রবিবার (ঈদের ২য় দিন) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে।

এই প্রথম কোরবানির আয়োজনে ক্লাবের সভাপতি মু. তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর তত্ত্বাবধানে সদস্যদের উপস্থিতিতে একটি গরু কোরবানি দেওয়া হয়। পরে মাংস বিতরণ করা হয় ক্লাব সদস্য ও স্থানীয় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে।

প্রেসক্লাব সভাপতি মু. তারেক রাজীব বলেন,
“ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আত্মত্যাগ। আমরা চাই, শুধু পশু নয়—নিজের ভেতরের স্বার্থপরতাকেও যেন কোরবানি দিতে পারি। এই আয়োজনে যারা শ্রম ও সময় দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী বলেন,
“কোরবানি ইসলামের একটি তাৎপর্যময় ইবাদত, যা আমাদের আত্মত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয়। প্রেসক্লাবের পক্ষ থেকে এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কোষাধ্যক্ষ শরীফ হাসান, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক আসাদ মাহমুদ, সদস্য মাহমুদুল হাসান সুমন, সুজন খান, মাকসুমুল মুকিম, আব্দুল রাহিম, রাজু হোসেন, সুজন হোসেন, ঝন্টুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এই উদ্যোগে সামাজিক ও মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দোহার প্রেসক্লাব। স্থানীয়দের মতে, এমন কর্মসূচি ভবিষ্যতে সমাজে আরও ইতিবাচক প্রভাব ফেলবে।

লেখক