ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শিবগঞ্জে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে এসো দেশের কথা বলি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের অংশগ্রহণে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাবেক সাদারন সম্পাদক এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, বিএনপি নেতা আব্দুল করিম, ফারুক আহম্মেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, পবন রায়, জাবিউল আলম হিমু, সাজু মিয়া, রবিউল ইসলাম রবি, রাশিদুর রহমান রানা, আনিছার রহমান মিটু, কামরুল হাসান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, সোহাগ আহম্মেদ, আব্দুল বাসেদ, ইমরানুল হক, এসআই সুমন, মোহাম্মাদ আলীসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, উপজেলার ১১ টি প্রেসক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত ৮ দলের মাঝে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলায় স্পন্সর করেছেন রূপসী বিডি গ্রুপ।

লেখক