ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার অনুমানিক রাত ১০টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বাজার ভদ্রঘাট গ্রামের আব্দুল খালেক সেখের বাড়ীতে তার ছেলে মোঃ ওমর ফারুক (১৭) বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় যে, গতকাল ৯ জুন রাতে ওমর ফারুকের ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ির একটি ফ্যান ঠিক করতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান বাড়ির বারান্দায় এবং মাথায় মারাত্মক আঘাত পান। তার স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগে পথেই তার মৃত্যু হয়।

উক্ত ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় কামারখন্দ থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয় নাই।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মোঃ আব্দুল লতিফ বলেন, এই ঘটনা শুধু আপনাদের মুখ থেকেই শুনছি আমাদের কাছে এ ধরনের কোন অভিযোগ আসে নাই। এ বিষয়ে আমরা কোন কিছুই জানিনা এবং বলতে পারছিনা।

লেখক