ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

রাজবাড়ীতে বর্ষবরণ উদযাপন পর্ষদের মূল্যায়ন সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাংলা নববর্ষ (বর্ষবরণ) ১৪৩২ উদযাপন আয়োজন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত পৌনে ৮ টার দিকে রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের আহবায়ক কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের সদস্য সচিব ফকীর শাখাওয়াত হোসেন, কমল কান্তি সরকার, মুনিরুল হক, অরুণ কুমার সরকার, সৌমিত্র শীল, ধীরেন্দ্রনাথ দাস, এজাজ আহম্মেদ, তাপস কর্মকার, আজাদ সিদ্দিকী মিলন, লিয়াকত চৌধুরী, আব্দুল জব্বার, জলসা সিদ্দিকী প্রমুখ। এছাড়াও এসময় রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের সাথে সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানের সকল উপকমিটির কমিটির  সকল কার্যক্রম মূল্যায়ন করা হয়৷

লেখক