BREAKING আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই মাইকিং করে ২৪৫ ভোট পেয়েবগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলম আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন

সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুর্ঘটনায় কিশোর নিহত-চালক আহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোস্তাফিজুর রহমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) সকা‌লে সলঙ্গা থানাধীন নাইমুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগবাড়ি গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে। সে আম বোঝাই ট্রাকটির যাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই করে চট্টগ্রামগামী ট্রাকটি (রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ট ১২-৪৬৮৪) নাইমুরী বাজার অতিক্রম করার সময় হঠাৎ করে সামনের ডানপাশের চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কিশোর যাত্রী মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রাক চালক মো. আবু (৪৩) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে হেলপার মো. হোসাইন (২১) অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক