ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ৫ হাজার ২ শত কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন বীজ ধান ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। আজ (১৬ জুন) সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা কৃষি কার্যালয় চত্ত্বরে পার্বতীপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধি ও লক্ষ্যে ব্রি ধান ৪৯, ৫১, ৫২, ৭৫, ৮৭, ৯৩, ৯৪, ৯৫ বীজ ধান ও রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার ও পার্বতীপুর পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান। এ উপজেলার প্রান্তিক ৫ হাজার ২ শত কৃষকদের মাঝে ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরন করা হয়েছে। পার্বতীপুর উপজেলায় এবার রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৮ শত ৯০ হেক্টর।

লেখক