ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ঝিনাইগাতীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে বেধে রাখে এলাকাবাসী

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে বাবুল মিয়া (৫০) কে এলাকাবাসী ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ধরে ঘরের খুটির সাথে রশি দিয়ে বেঁধে রাখে । জানা গেছে একই গ্রামের রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে হুমকি প্রদর্শন করে কু প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে।

ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে আসলে বখাটে বাবুল বাড়ির পাশে অবস্থান করার সুবাদে উৎপেতে থেকে সময় সুযোগ বুঝে মেয়ের মুখ চেপে ধরে । মেয়েটি সাথে সাথে চিৎকার করলে এলাকাবাসী তার আত্বীয় স্বজনরা তাকে ধাওয়া দিয়ে আটক করে বাড়ির বারান্দায় এনে খুঁটির সাথে বেঁধে রাখে । খবর ছড়িয়ে পড়লে এলাকবাসীরা ভিড় জমায় তাকে এক নজর দেখতে । ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মেয়ের জবানবন্ধি নিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ।

এ ব্যাপারে শিশু মেয়ের মা জানায় এর আগে তাকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেছে আজও উৎপেতে ছিল মেয়ের ডাক চিৎকারে তাকে আটক করেছে এলাকাবাসী । অভিযুক্ত বাবুল মিয়া জানায় আমি মেয়ের মার নিকট থেকে জমি এগ্রিমেন্ট নিয়েছি ওই জমি বিক্রি করবে আমি দাম বলেছি আমাকে দিবে না । কি কারণে আমাকে বেঁধে রেখে যে অপবাদ দিচ্ছে ঘটনা সত্য হলে আমি বিচার মেনে নিব । এ ব্যাপারে ওসি আল আমিন জানান ধর্ষণের আভিযোগে একটি মামলা হয়েছে তাকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে । পরবর্তীতে তদন্ত পূবক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক