ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীর গোয়ালন্দে পান-সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক পান-সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ জুন) সকালে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নজরুল বেপারী গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান চালিয়ে আসছিলেন।

পুলিশ সূত্র জানায়, নিহত নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক ও একটি জুয়ার মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (২২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “নজরুলের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে, প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লেখক