ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বালিয়াকান্দিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে পড়ে নাঈম মন্ডল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম মন্ডল চর দক্ষিনবাড়ি গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল নাঈম মন্ডল। খেলার কোন এক পর্যায় হঠাৎ সে পুকুরের পানি পড়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১২টার কিছুক্ষণ পর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিশুটি স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে।

লেখক