ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে এমরান সরদারের মা জমিলা বেগমের ইন্তেকাল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে এমরান সরদারের মা জমিলা বেগম আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টায় তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি বুকে কিছুটা ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে অ্যাম্বুলেন্সে ওঠার সাথে সাথেই মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন)। একইদিন এশার নামাজের পর তার নিজ পারিবারিক ক্ববরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার ধর্মপ্রান মুসলমানরা অংশগ্রহন করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ডাঙ্গাপাড়া (বালার খাল) গ্রামে। তার স্বামী মৃত আব্দুল মজিদ সরদারের সাথে তিনি ১৯৫৮ সালের ২০ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ অনেক আত্নীয়স্বজন রেখে গেছেন।

লেখক