রাজবাড়ী প্রতিনিধিঃ
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফল মেলার উদ্ধোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ধোধন করা হয়।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও তিনদিন ব্যাপী মেলার উদ্ধোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জনি খান, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ তাফরিন জাহান ইতি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজিত মেলায় ১২টি স্টলে দেশী ও বিদেশী জাতের বিভিন্ন ফল প্রদর্শন, প্রযুক্তিগত উন্নত চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হয়।