ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে কর্মকর্তাকে লাঞ্ছিত করায় বিএনপি নেতাসহ আটক ৬

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৬ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় আবু হেনা সড়কে অবস্থিত জেলা ভোক্তা অধিকার কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কর্মকর্তার নাম কাজী রকিবুল হাসান। তিনি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে লাঞ্ছিত করার ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মেদের ছেলে মো. রহুল আমিন, শেখ পাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী পৌর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন সিকদার, আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও জেলা রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।
কাজী রকিবুল হাসান বলেন, কোন ভোক্তা অভিযোগ করলে নিয়মানুযায়ী শুনানির মধ্য দিয়ে তা নিস্পত্তি করতে হয়। সেই শুনানির তারিখ ছিল বৃহস্পতিবার। বিকেল সাড়ে তিনটার দিকে শুনানিতে দুই পক্ষই কার্যালয়ে হাজির হয়। প্রথমে তারা অভিযোগকারীর বক্তব্য শুনতে থাকে। এক পর্যায়ে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অভিযোগ কারীর গায়ে হাত তোলে। এসময় তিনি তাদেরকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তারা না থেমে তার মুঠোফোন কেঁড়ে নেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
তিনি আরও বলেন, ‘একটি শুনানিতে তারা দুটি মাইক্রোবাস করে মানুষ এসেছিল। ৬/৭ আমার কক্ষের মধ্যে ছিল। বাকী লোকজন কার্যালয়ের নিচের তলায় মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে সামনে অবস্থান করছিল। উপরে হট্টগোলের শব্দ পেয়ে নিচ থেকে বাকী লোকজনও উপরে আসতে থাকে। এসময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাদের নিয়ন্ত্রণ করে এবং আমাকে উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। এরপর আমার উপর হামলা কারীদেরকে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। পরে আমি জেলা প্রশাসক মহোদয়কে ফোন দেই। এরপর যৌথবাহিনী এসে হামলাকারীদের আটক করে থানায় নিয়ে যায়।’
এঘটনায় বৃহস্পতিবার রাতেই আটক ৬জনসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে অভিযোগের শুনানি ছিল। শুনানির সময় ভোক্তার কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। এবিষয়ে ভোক্তার কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লেখক