ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: দুই যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ তৌহিদ হাসান, স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল উত্তরপাড়া গ্রামের মাহমুদুল হাসান (২৫) ও অন্তারপাড়া গ্রামের সজিব মিয়া (২৪)।

প্রাপ্ত তথ্যমতে, মাহমুদুল হাসান তার নিজের চাচীর গোসলের সময় পারিবারিক বাড়ির ছাদ থেকে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তিনি ইমো অ্যাপের মাধ্যমে ওই ভিডিও চিত্র দেখিয়ে চাচার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী চাচা ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান ও তার বন্ধু সজিব মিয়াকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন।

অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জাম, একটি বার্মিজ ছুরি এবং আরও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “অশ্লীল ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের পাশাপাশি অভিযুক্তদের বাড়ি থেকে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।”

শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত দুই যুবককে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

লেখক