ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ র‌্যাব-১২, এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলংগা হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আজ রোববার (২৯ জুন) বিকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার রাতে হাটিকুমরুল এলাকার ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে মোঃ মামুন ও মৃত বিজয় কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাদক সরবরাহ ও বিক্রয়ের কাজ চালাতো। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও ৩টি মোবাইল ফোন এবং হেরোইন বিক্রির নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক