মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে ১শ ১৫ টি মাদকদ্রব্য ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৮ জুন ) দিবাগত রাত ১০ টা ৪০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার একটি ভাটার ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলা সদর উপজেলার মাটিপাড়া এলাকার মো. মেহের সরদারের ছেলে মো. রানা সরদার (২৪) এবং একই গ্রামের জামাল মন্ডলের ছেলে মো. মাসুদ মোল্লা (২৮)।
গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার এলাকার জনৈক জিসানের ভাটার ১ নম্বর ফটকের সামনের রাস্তা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলেও কৌশলগতভাবে তাদেরকে আটক করেন দায়িত্বরত ফোর্স।
তারা আরও জানায়, এসময় তল্লাশি চালিয়ে তাদের পরিহিত ফুল প্যান্টের পকেটের ভেতর থাকা নীল রঙের একটি জিপার প্যাকেট থেকে ১শ ১৫ টি মাদকদ্রব্য ইয়াবা পাওয়া যায়। যার ওজন ১১.৫০ গ্রাম এবং এর অবৈধ বাজার মূল্য প্রায় ৩৪ হজার ৫শ টাকা।
আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু পূর্বক যথাযথ প্রক্রিয়ায় রোববার (২৯ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।