ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে ১৩০ লিটার দেশীয় চোয়ানী মদ উদ্ধারের পর ধ্বংস

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২ নং মন্মথপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী ঋষিপাড়া থেকে গ্রাম পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩০ লিটার দেশীয় চোয়ানী মদ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে উপজেলার মন্মথপুর ইউনিয়নের চাকলা হাট সংলগ্ন ঋষিপাড়ায় মাদককারবারী প্রায় ১৫-২০ টি বাড়িতে অভিযান চালালে চোরাকারবারীরা মদগুলো রেখে পালিয়ে যায়। পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশক্রমে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে মদগুলো নিজ হাতে ধ্বংস করেন।
চেয়ারম্যান বলেন, এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে প্রকাশ্যে তারা দিনরাত অবাধে এসব মদের ব্যবসা চালাতেন। এতে করে এলাকার সব বয়সী মানুষ ঝুঁকে পড়ছে। তারই সূত্র ধরে আমি পরিষদের গ্রাম পুলিশের মাধ্যমে এই অভিযান চালাতে সহযোগিতা করি ও সফল হই।
তবে সর্বোপরি এসব বন্ধে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

লেখক