ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু ও বিস্ফোরণে শিশু আহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে প্রতিষ্ঠানের শিফট ম্যানেজার ও চীনের নাগরিক মি.ওয়াং জিয়াং গো (৫৬) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ওই ব্যক্তিকে আমরা উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার কারণে কয়লাখনিতে কর্মরত সব চীনা নাগরিক সহ বিদেশিরা শোক পালন করায় স্থবির হয়ে পড়েছে খনির কার্যক্রম। বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের কাজ।

অন্যদিকে, একইদিনে কয়লাখনির পরিত্যক্ত ডিনামাইট বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম ইলিয়াস আলী (১০)। সে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

চৌহাটি গ্রামের ওই শিশুটি কয়লাখনির ভেতর অবস্থিত পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ কয়লা বিস্ফোরণের ডিনামাইটটি বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের আঙ্গুল উড়ে যায়। এ ঘটনা জানতে পেরে কয়লাখনি কর্তৃপক্ষ আহত শিশুটিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির হাতের বাকী আঙ্গুলগুলোও কেটে ফেলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বড়পুকুরিয়া কয়লাখনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর বলেন, ঘেরা দেওয়া সংরক্ষিত এলাকার ভূ-গর্ভস্থ বর্জ্য থেকে পরিত্যক্ত ডিনামাইট নিয়ে গিয়ে মোবাইলের ব্যাটারির সঙ্গে বৈদ্যুতিক সংযোগ করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে। শিশুটি এখন ভালো আছে, আমরা টেক-কেয়ার করছি।

লেখক