মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী:
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা দাবিতে এবং কুমিল্লার মুরাদনগরের গণধর্ষণ, খিলক্ষেত মন্দির ভাংচুর, চাঁদাবাজী, ভূমিদখল, হত্যা ও মিথ্যা মালমার প্রতিবাদে এবং মিথ্যা অববাদে লালমনিরহাটের পরশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী বাসুদেব প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক হেমন্ত কুমার পাল, সদস্য গৌতম বিস্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও স্বাধীন রাষ্ট্রের জন্য ছিল জুলাই বিপ্লব। অথচ সরকার পরিবর্তন হয়েও আমরা এখনো নিরাপদ নই। চলমান সরকার আমাদের হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। যদি পারতেন, তাহলে সরকারি মদদে ঢাকার খিলক্ষেতের মন্দিরটি ভাঙা হতো না। পাশাপাশি চলমান মব জাস্টিসের ফলস্বরূপ আজ কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে ধর্ষণ, হত্যা, হামলা-মামলা, লুটসহ বিভিন৷ ধরনের অনৈতিক ককর্মকাণ্ড। আমরা সনাতন ধর্মীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি এসব ঘটনার প্রতিবাদও স্বাভাবিকভাবে সবজায়গায় করতে পারছি। দ্রুত এসকল মবকে নিরসন করে এ ধরনের সকল কর্মকাণ্ডগুলো অনতিবিলম্বে বন্ধ করে সনাতন ধর্মীদের ধর্মীয় ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় জাতীয় সংসদ নির্বাচনসহ সর্বত্র সনাতন ধর্মীদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবী জানান তারা।