ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিক অসন্তোষ কাটিয়ে আবারও উৎপাদন শুরু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

শ্রমিক অসন্তোষের কারণে আট দিন উৎপাদন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রথম শিফটের শ্রমিকরা খনির নিচে নেমে পাথর উত্তোলন শুরু করেন।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, আজ সকাল থেকে আবারও খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।

এর আগে গত ২ জুলাই সকালে শ্রমিক অসন্তোষের জেরে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন প্রোডাকশন প্রফিট বোনাস দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

লেখক