ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চতলারপাড়ে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।

আজ বুধবার (২৩ জুলাই) নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চতলারপাড় গ্রামে গ্রেফতারকৃত আসামি শিউলী বেগমকে তার বাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চতলারপাড় এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে গাঁজা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

লেখক