ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশ নেওয়ার দাবিতে মানবন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশ নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সুশান্ত কুমার বিশ্বাস, মিজানুর রহমান, এমএ আইনাল হক, জালাল উদ্দিন, সাইদ দেওয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেনের ব্যাপক অবদান রয়েছে। অথচ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা কোন ধরনের বিচার। ২০২৪ সালে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের জয় হয়েছে। কিন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে না। এটা এক ধরণের বৈষম্য। প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেওয়া হয়। মানববন্ধনে জেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা অংশগ্রহণ করেন।

লেখক