ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীর গোয়ালন্দে বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালন করতে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে গোয়ালন্দ উপজেলা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

গোয়ালন্দ উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শাহিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা সোবহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন মৃধা, সহ-সভাপতি আবুল হাসেম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল শেখ।

এসময় জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা মহিলা শাখার সভানেত্রী ববি আজাদ, ছোট ভাকলা ইউনিয়ন মহিলা শাখার সভানেত্রী কমেলা বেগম ও সাধারণ সম্পাদক চম্পা আক্তার, সাংগঠনিক সম্পাদক জুলেখা বেগম, উজানচর ইউনিয়ন শাখার সভাপতি মো. মনির খান, সাধারণ সম্পাদক ছুরমান শেখ, দেবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. নুরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক বারেক শেখ, সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ছোট ভাকলা ইউনিয়ন শাখার সভাপতি রুহুল আমিন বিশ্বাস, সাধারণ সম্পাদক বাচ্চু সরদার, সিনিয়র সহ-সভাপতি মোতালেব শিকদার, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি শওকত মোল্লাসহ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নেতাকর্মীরা সকলকে বেশি বেশি পরিবেশবান্ধব  গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে আহ্বান জানান। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবিও জানান নেতাকর্মীরা।

সভা শেষে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের সামনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

লেখক