ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

কয়রায় নবাগত ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

(২৮শে জুলাই) রোজ সোমবার  দুপুরে কয়রা উপজেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, কয়রা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াছিন আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম। সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন ইসলাম।

এছাড়া খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবাগত ইউএনও আব্দুল্লাহ আল বাকীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কয়রার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণঅধিকার পরিষদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দায়িত্বকালকে জনকল্যাণমুখী ও সফল হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

লেখক