ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন দণ্ড

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বাবু খান নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা মামলার ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদার আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত আসামিদেরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার ও পটুয়াখালী দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান সরদার।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসা সূত্র ধরে বাবু খানকে শরীয়তপুর থেকে কৌশলে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া মাঠের একটি রসুনক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিনই পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) রইজুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত চলাকালে লাশের ছবি দেশের বিভিন্ন থানায় পাঠানো হলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তদন্ত শেষে রাজবাড়ী জেলা পুলিশ আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) আইনজীবী আব্দুর রাজ্জাক-২  জনান, “এটি একটি অজ্ঞাত লাশের মামলা ছিল। কিন্তু পুলিশের পেশাদার তদন্ত ও প্রযুক্তি ব্যবহার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। আদালত সঠিকভাবে মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আসামিদের দোষী সাব্যস্ত করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।”

লেখক