ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচনে সভাপতি সাদাকাত আলী খান এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন সহ মোট পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে মোট পাঁচটি পদের বিপরীতে গত ৩১ জুলাই ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেন। পরবর্তীতে ২ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুকের কাছে পাঁচটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

৩ আগস্ট যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে সাদাকাত আলী খান (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি ফারুক হোসেন (এনটিভি), সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান (দৈনিক আমার দেশ) এবং অর্থ সম্পাদক এম এ সালাম (দৈনিক বাংলাদেশের খবর) মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

৪ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুক পাঁচটি পদে উল্লেখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

লেখক