ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা প্রদান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে’ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান প্রমুখ। এসময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক অনন্য অধ্যায়। শিক্ষার্থী ও আপমর জনগণের অংশগ্রণে এই সময় যে ঐতিহাসিক গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ন্যায়, অধিকার, এবং মর্যাদার প্রতি জাতির অঙ্গীকারকে নতুনভাবে প্রকাশ করেছে। জুলাই গণঅভ্যুত্থান শান্তিপূর্ণ প্রতিবাদের এক বলিষ্ঠ দৃষ্টান্ত, যা প্রজন্মের সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ ও সংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটায়।

লেখক