ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি-জামায়াতের গণমিছিল, বিজয় র‍্যালী ও আলোচনা সভা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামীলীগের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি ও জামায়াত সমাবেশ, বিজয় র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আজ ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩ টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এক সমাবেশ ও আলোচনা সভায় অংশ নেয় বিএনপি’র নেতা-কর্মীরা। একইদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা ও পৌর শাখা’র আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা মোড় পর্যন্ত গণমিছিলের আয়োজন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন- উপজেলা আমির ইউসুফ আলী ও পৌর আমির আশরাফুল আলম সহ ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা থেকে আগত জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

লেখক