ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

প্রতিদিনের বাংলাদেশ রাজবাড়ী প্রতিনিধির উপর হামলা

রাজবাড়ী প্রতিনিধিঃ

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ শাখাওয়াত হোসেন সোহানের উপর হামলা করেছে দুবৃত্তরা।
সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে বিনোদপুর খাদ্য গোডাউনের বিপরীতে তার বাসার সামনে রিকসা থেকে নামার পর মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২জন দুবৃত্ত এসে পিছন থেকে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহান বলেন, পেশাগত দায়িদ্ব পালন শেষে বাসায় ফেরার পথে ২নং রেল গেইট পার হয়ে বাসার সামনে রিকসা থেকে নেমে দাড়াই। হঠাৎ করেই মোটরসাইকেল যোগে ২জন দুবৃত্ত এসে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। এখন বাসায় বিশ্রামে আছি। সুস্থ হয়ে আইনগত পদক্ষেপ নিবো।
তিনি আরও বলেন, রাজবাড়ীর আলোচিত কয়েকটি বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি। এ কারণে হামলা হতে পারে বলে ধারণা করছি। তবে আরও খোঁজখবর নিয়ে মামলা দায়ের করবো।
এদিকে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানে উপর আতর্কিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

লেখক