ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

গোয়ালন্দে চাঞ্চল্যকর লিপি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর লিপি ওরফে চাঁদনী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়ার সাইফুল মোল্লা (২৮) এবং আঙ্গুরী বেগম (২৫)।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে মুন্সিবাজার এলাকা থেকে সাইফুল মোল্লাকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে আঙ্গুরী বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, লিপি ওরফে চাঁদনীর প্রথম বিয়ে হয়েছিল কুমিল্লার দাউদকান্দিতে। পরবর্তীতে রাজবাড়ীর উজানচরের নাসির শেখকে বিয়ে করে একটি কন্যা সন্তানের মা হন। বিদেশে থাকার সময় নাসিরও সৌদি আরবে চলে গেলে তিনি দৌলতদিয়ার ইরাক প্রবাসী সবুজ সরদারের সঙ্গে পরিচয় ও পরবর্তীতে বিয়ে করেন। সবুজ বর্তমানে ইরাকে কর্মরত।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, মৃত্যুর আগের দিন তিনি ব্যাংক থেকে এক লাখ টাকা তোলেন এবং তার ঘর থেকে তিনটি দামি মোবাইল ফোন ও স্বর্ণালংকার হারিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়।

লেখক