শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার বড় ছেলে ও বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়কে গ্রে’ফ’তার করেছে শিবগন্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হ’ত্যাসহ একাধিক মা’ম’লা রয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে ঢাকার ভাটরা থানা এলাকায় ছাত্র জনতা আ’ট’ক করে ঢাকা মেট্রো-পলিটন (ভাটরা) থানায় সোপর্দ করে। অপর দিকে একই রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শাহজাহান আলীকে গ্রে’ফ’তার করেছে। তার বিরুদ্ধে একাধিক না’শ’কতা মা’ম’লা রয়েছে। তার নিজ বাড়ি টেপাগাড়ী গ্রাম থেকে তাকে গ্রে’ফ’তার করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, সাবেক সংসদ সদস্যের পুত্র হুসাইন শরীফ সঞ্চয় হ’ত্যা’সহ একাধিক মা’মলার আ’সা’মী। ভাটরা থানায় আ’টক থাকায় তাকে বৃহস্পতিবার শিবগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে গ্রে’ফ’তার করা হয়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান আলীর বিরুদ্ধে একাধিক না’শ’কতা মামলার প্রেক্ষিতে গ্রে’ফ’তার করা হয়েছে।