ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

কিচক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বেলাই প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হাসান, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, দোজা ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মেহেদুল, সাংগঠনিক সম্পাদক-২ আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদক সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিজু মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার এবং আসন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

লেখক