ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের রহস্যজনক মৃত্যু, আটক ১

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী।

এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, সহিবুর রহমান মাঝে মধ্যে বিলটির পাশে বসে থাকতেন। সেই বিল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বপন প্রধানী ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিকরা জানিয়েছেন।

এ ঘটনায় তালহা নামে তার সৎ ভাইকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

লেখক