ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে সদর উপজেলার আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন – র‍্যাব ১০। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মকিম মন্ডল (৪৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলা সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূর্বশত্রুতার জেরে মকিম মন্ডলসহ কয়েকজন মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে আমজাদ খানকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭) দায়ের করেন। পরে সোমবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে বিশেষ তৎপরতা চালায়। ফরিদপুরে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মকিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

লেখক