ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর রাণীনগরে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ৮নং মিরাট ইউনিয়নের হামিদপুর বাজার চত্বরে বাংলা ভাদ্র মাসের ৪ ও আগষ্ট মাসের ১৯ তারিখে ২দিন ব্যপি ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

মেলায় গ্রামীণ ঐতিহ্য যেমন, পুতুল নাচ, নৌকা বাইচ, ঘোড়ায় চড়া, নাগর দোলা সহ নানান ধরনের বিনোদনের সমাহার এ মেলায়।

মেলার প্রথম দিনের ঐতিহ্য জামাই মেলা। এলাকার প্রতিটি পরিবারে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজন আসে।বড় মাছ,মাংস মিষ্টি ফল সহ হরেক রকম বাজার নিয়ে হাজির হয় জামাইরা।

মেলার দ্বিতীয় দিনে বসে বউ মেলা।মেয়েরা মেলায় এসে তাদের পছন্দ মত কেনাকাটা করে, উৎসব মুখর পরিবেশ আনন্দ ফুর্তিতে মেতে উঠে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ।

মেলা ঘুরে ও শ্রী নিরান্জন বলেন, তৎকালীন রাণী ভবাণী আমল থেকে এ মেলা হয়ে আসছে।আমার বাপ দাদার মুখে শুনেছি এ মেলার ঐতিহ্য।

ঐতিহ্যবাহী হামিদপুড় মেলায় বাহারি খাবারের দোকান, মাছ, মাংস, মিষ্টি, ফল, কসমেটিক, খেলনা, কুটির শিল্প, সহ নানাবিধ হারিয়ে যাওয়া ঐতিহ্য এ মেলার আজও বহন করছে।

লেখক