ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে ও উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (২০ আগষ্ট) বুধবার বেলা ৩ টায় পার্বতীপুর ঢাকা মোড় বিএনপি’র অফিস সংলগ্ন কোচ স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশ। বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও উদ্বোধক আবু সাঈদ মজুমদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স। আরও বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়াম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন।

সঞ্চলনায় ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রধান বক্তা- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য দলের সলের সকল নেতৃবৃন্দকে আহবান জানান।

লেখক