ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৯শ ১০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পাংশা উপজেলার চরগোপিনাথপুর গ্রামের আলম মন্ডলের ছেলে রফিকুল মন্ডল (৩০) ও সাকদা গ্রামের আলী প্রামানিকের ছেলে বাচ্চু (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার চরগোপিনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপিনাথপুর গ্রামের আলমন্ডলের বসতবাড়ি হতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক