ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালী ও আলোচনা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

“আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে (৮ অক্টোবর)২০২৫ বুধবার সকালে বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল অফিসার ডা: কামরুজ্জামান, উপজেলা আনছার ভিডিপি অফিসার জগলুল হোসেন, সহকারী প্রোগ্রামার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরতগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক কন্যা শিশুদের পদ্ম ফুলের সাথে তুলনা করে তাদেরকে ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে আহবান জানান। একইসাথে কাউকে নির্দিষ্ট বয়সের আগে তার অমতে বিয়ে দিতে চাইলে প্রশাসনের সহায়তা নিতে বলেন তিনি।

লেখক