ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

‎বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ, পার্বতীপুরে উঠান বৈঠকে বিএনপি’র নুরুল হুদা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দিনাজপুর:৫ আসনের (পার্বতীপুর-ফুলবাড়ি) মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা ওরফে বাবু উঠান বৈঠক করেছেন।

‎আজ বুধবার (১৯ নভেম্বর) রাতে পার্বতীপুর উপজেলাধীন পলাশবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হলদিবাড়ী দোলাপাড়া মিলেরপাড় গ্রামে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা উঠান বৈঠকে বিএনপি’র ৩১ দফা বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি।” তিনি আরও বলেন, “রাজনীতি কোনো বিভেদের বিষয় নয় বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম, অরুণ রায় ও পাভেল প্রমুখ। এছাড়াও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

লেখক