ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শাজাহানপুরে বিএনপির নির্বাচনী কার্যক্রম বেগবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী কার্যক্রম, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, ইদ্রিস আলী শাকিদার, মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আব্দুল মান্নান, নাসির উদ্দিন নাসির, প্রচার সম্পাদক নুরুল আজাদ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উপজেলা তাঁতি দলের সভাপতি রেজাউল করিম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহান পুটু, সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন ছোটন।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল জাহিদ।

লেখক