ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে ছাত্রদল সভাপতি মাদকসহ আটক, ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্যসহ ছাত্রদলের এক ইউনিয়ন সভাপতি আটক হয়েছেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাবাসর ল্যাম্ব হাসপাতাল এলাকা থেকে মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর (মন্ডলপাড়া) গ্রামের বাসিন্দা হারিজুল ইসলামের পুত্র এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন অন্তর (২৫) কে মাদকদ্রব্যসহ আটক করে পার্বতীপুর মডেল থানার পুলিশ।

আটকের পর তাকে ছাড়িয়ে নিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের একটি বিশেষ দলের একাধিক নেতা থানায় তদবির করেন বলে জানা গেছে। তবে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক কঠোর অবস্থান নিয়ে বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তার সেই ঘোষণার বাস্তবায়ন ঘটিয়ে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে অভিযুক্ত ছাত্রদল সভাপতিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয় এবং দুপুর আড়াইটায় দণ্ডপ্রাপ্তকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

লেখক