ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.  নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : 

রাজবাড়ীতে দোয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশ্রয়কেন্দ্রে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিজানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  মিজানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাকির হোসেন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জহুরুল ইসলাম নুরুন্নবী, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোখলেছুর রহমান মাছেম মেম্বার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক খান প্রমুখ। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

লেখক