ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় সভা

সুজন শাজাহানপুর বগুড়াঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান(পিপিএম বার)।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন (পিপিএম), শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোট ৭৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মনিটরিং টিম নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

লেখক