ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

পার্বতীপুর বড়পুকুরিয়া ৩৩ কেভি লাইনে ট্রাকের ধাক্কা, ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া হতে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে গেছে। ফলে শনিবার ভোর থেকে পার্বতীপুরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে।

জানা গেছে, আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ীগামী কয়লাভর্তি একটি ট্রাক (রেজিঃ কুষ্টিয়া ঢ-১১/২৭২৭) হাবড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভিঃ লাইনের পোলকে ধাক্কা দেয়। এতে পোলটি ভেঙে পড়ে এবং লাইন ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পার্বতীপুর অফিসের লাইনম্যানরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন। বিকল্প (দূরত্ব) সংযোগ দেওয়ার জন্যও কাজ চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পার্বতীপুর নেসকো’র আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানিয়েছেন, মেরামত কাজ শেষ হলেই খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লেখক