ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
বার্তা১০ :

সাম্প্রতিক সময়ে বক্তব্য দিতে গিয়ে জুলাই মাসকে অসম্মান করেছে এই রাষ্ট্রপতি। যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এমন কারণ তুলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে সংবিধান অনুযায়ী তার পরিবর্তে দেশে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ নোটিশে উল্লেখ করা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক সময়ে বক্তব্য দেওয়ায় রাষ্ট্রপতির গৃহীত শপথ ভেঙেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করানোর ব্যবস্থা নিতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন এ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

নোটিশে আরও উল্লেখ রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক