নওগাঁয় জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে।
ছাত্র-জনতার আন্দোলনের পর দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয়ে শনিবার (৭ মার্চ) সকালে হঠাৎ করেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ভেষে আসতে শোনা যায়।
জানা যায়, কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। তবে কে বা কারা কখন মাইকটি স্থাপন করেছে তা জানা যায়নি। এসময় ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার ফেসবুক আইডিতে ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ভাষণ প্রচারের দৃশ্যটি দেখা নজরে আসে জনসাধারণের।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলেও জানা গেছে।