ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলার নওহাটা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। ধাক্কার তীব্রতায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক