ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রমজীবী শ্রমিক-ই সমৃদ্ধশালী জাতি সম্মিলিত শ্রম শক্তিই দেশ গড়ার হাতিয়ার এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং- ময়মন-২১) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার বিকালে স্থানীয় গেইটপাড় স্টেশন বাজার সংলগ্ন ইউনিয়নের নিজ প্রধান কার্যালয়ের সামনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি (অনুপস্থিত) জামালপুর সদর -৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের উপদেষ্টা ও শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জামালপুর জেলা দালান নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উক্ত ইউনিয়নের উপদেষ্টা মোঃ হানিফ উদ্দিন শেখ, গেটপাড় দোকান সমিতির সভাপতি মোঃ নুরল ইসলাম নিরল, দালান নির্মান শ্রমিক ইউনিয়ন দিকপাইত দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ হায়দার আলী শেখ প্রমুখ।

এছাড়াও জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রাশেদ, সহ-সাধারণ সমপাদক আব্দুল আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলামিন, উক্ত ইউনিয়ন শ্রমিক নেতা মোঃ আনিস, মোঃ জিয়াউল, মোঃ ফিরোজ মিয়া, মোঃ সাইফুল ইসলাম মানিক, সিজানদা, মোঃ মিন্টু, মোঃ সুমন সহ উক্ত ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও নির্মান শ্রমিকরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

লেখক