ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক; চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উদ্‌যাপন করতে গিয়ে বাংলা মদ পান করে চার যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ডুবাই এলাকার নদীর ধারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোলি উৎসব উপলক্ষে কয়েকজন যুবক নদীর ধারে আড্ডা দিতে গিয়ে নিজেদের তৈরি বাংলা মদ পান করেন। কিছুক্ষণ পরই অনিক (১৮), পিয়াস (২১), মিলন (২৫) ও নাঈম (২৩) অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে নাঈম (২৩) মারা যান। অপর ৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

লেখক