ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসুল ইসলাম (৪২) নামে নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার  (১৩ মার্চ) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, পার্বতীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুজিবাবাদ পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন নতুন বাড়িতে কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। নির্মাণ কাজের সময় বিদ্যুতের তার বিচ্ছিন্ন (ডিসকানেক্ট) করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন রাইসুল।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাইসুল পাওয়ার হাউজ এলাকার বাসিন্দা রবজাল হোসেনের জামাই বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক